মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাড়ির সিঁড়ি কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের খায়ের মাঝির বাড়িতে ঘটনাটি ঘটেছে।নিহত তাসলিমা বেগম (২৪) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নানাখি টেঙ্গর গ্রামের বাসিন্দা। তিনি সিরাজদিখান উপজেলার রাঙ্গামালিয়া গ্রামে খায়ের মাঝির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ি কক্ষের কেচিগেটের অ্যাঙ্গেলে একটি পরিত্যক্ত জানালার পর্দার কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন তাসলিমা। পরে রাতের কোনো এক সময় হঠাৎ ঘুম থেকে উঠে তার ছোট বোন শম্পা আক্তার (১৭) ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা এসে দ্রুত তাকে নিচে নামান। এরপর খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।তাসলিমার বাবা মো. আবুল কাশেম জানান, তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার পর ছোট মেয়ের জামাই তাকে ফোনে বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমার মেয়ে প্রেমঘটিত বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপে ছিল। ধারণা করছি, সেই অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।’সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, আত্মহত্যা, না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ Read more

‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে এই দাবি Read more

গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান
গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান

গিয়াসউদ্দিন বলবন আল-বারি জন্মসূত্রে ছিলেন একজন তুর্কি। মঙ্গোলরা তাকে বন্দি করে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। খাজা জামালউদ্দিন তাকে Read more

বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দল থেকে যে কারণ Read more

চট্টগ্রামে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী-শিশুসহ ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন