আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালের ৬ আগস্ট বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শ্রাবণের বাদলঝরা দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। নানা আয়োজনে আজ বুধবার কবিগুরুর প্রয়াণ দিবস পালন করবে সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা।১২৬৮ বঙ্গাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি। শুধু বাঙালিই নন, সব যুগের সব ভাষার বরণীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিত্ব ও সৃষ্টির সৌন্দর্যে বিশ্বসাহিত্যে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। তাঁর লেখার মধ্য দিয়ে পরিপুষ্ট হয়েছে বাংলা সাহিত্যের সব অঙ্গন।সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর নোবেল বিজয় বাংলা ভাষা ও সাহিত্যকে এনে দেয় গৌরবের মুকুট। এশিয়ার মধ্যে সাহিত্যে নোবেল পাওয়া তিনিই প্রথম লেখক।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তাঁর ‘অভিলাষ’ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।১৯০১ সালে রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। এর চার বছর পর তিনি বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করে। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের
শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে অবকাঠামো Read more

সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা Read more

বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা
বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা

ব্যাপক আন্দোলনের মুখে গত বছর আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) দায়িত্ব নেন ফারুক Read more

ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় Read more

সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে
সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে

ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল Read more

ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?

লাল বা সবুজ আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাজারে গেলে এই দুই রঙের আপেল চোখে পড়ে সহজেই। কিন্তু এমন একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন