খাগড়াছড়ির একমাত্র জুলাই শহীদের সমাধিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার ইতিহাসে অনন্য বীর শহিদ মোঃ মজিদ হোসেনকে, যিনি ‘জুলাই শহিদ’ হিসেবে খাগড়াছড়িতে একমাত্র শহীদ ছিলেন।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।এসময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, রামগড় উপজেলা ও পৌর বিএনপি, আনসার বাহিনী, জামায়াতে ইসলামি, এনসিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।এর আগে সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সকলেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শহিদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁর অকুতোভয় ভালোবাসা।শহিদ মজিদ হোসেনের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে জেলা প্রশাসক বলেন, এই প্রজন্মের উচিত তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলে জানান তিনি।উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই হাজীগঞ্জ রেল লাইনের পাশে খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় ঘাতকের ছোড়া আগুনে শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে দগ্ধ হয় ট্রাকটির হেলপার মজিদ। স্থানীয়রা মজিদকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৫ জুলাই বিকালে তাঁর মৃত্যু হয়।আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন জুলাই শহীদ মজিদ হোসেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা
আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা

ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বানিজ্য Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন Read more

পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক
পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার Read more

ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে Read more

হঠাৎ পানি ছাড়ল ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা
হঠাৎ পানি ছাড়ল ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা

পাকিস্তানের কাশ্মিরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন