যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় গোলাম মোর্শেদ অনিক (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।সোমবার (০৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনিক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পুরাতন কসবা বিবি রোডের মৃত গোলাম মোস্তফা কাজলের ছেলে।আহত অনিক জানিয়েছেন, পুরাতন কসবা বিবি রোডের বাবু ওরফে কালা বাবুর ছেলে শাকিলের নেতৃত্বে ইয়াবা ব্যবসার সিন্ডিকেট গড়ে উঠেছে। সিন্ডিকেটের সদস্যরা এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা করছে। এতে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে। তিনি ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় সিন্ডিকেটের সদস্যরা চরমভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে।অনিক আরও জানান, ঘটনার রাতে পুরাতন কসবা লিচু বাগান এলাকায় তাকে একা পেয়ে হামলা চালায় ইয়াবা ব্যবসা সিন্ডিকেটের প্রধান শাকিল। এ সময় গাছি দা দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, আহত অনিকের ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন
অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর জানাজা নামাজে শরীক হয়ে অঝোরে Read more

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের বন্যা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ২৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। এই অর্থ দিয়ে ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি
মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু, সাপের কামড়ে আরও একজনের প্রাণহানি

নওগাঁয় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলার বদলগাছীতে পরীক্ষা শেষে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল (১৫) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন