বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানকে এবার ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি ফের কোনো ‘অন্যায়’ করে— তাহলে ভারতের তৈরি ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের আঘাত সইতে হবে দেশটিকে।নিজের নির্বাচনী এলাকা বেনারসে বিজেপির আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নরেন্দ্র মোদি বলেন, “অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি দেখেছে। ভারতের এই সামরিক সক্ষমতা তার ‘আত্মনির্ভর ভারত’- প্রকল্পের অংশ।”“ভারত এখন ব্রাহমোস ক্ষেপণাস্ত্র তৈরি করছে। লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী)-তে তৈরি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তান যদি ফের কোনো অন্যায় করে তাহলে দেশটির ভিতরে গিয়ে ব্রাহমোস ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এটা এতই শক্তিশালী ক্ষেপণাস্ত্র যে এর শব্দ শোনামাত্র শত্রুদের ঘুম উড়ে যাবে।”মোদির এই সতর্কবার্তার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেয়নি পাকিস্তান।গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন বেসামরিক পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার প্রায় দু’সপ্তাহ পর ‘অপারেশন সিঁদুর’ ঘোষণা করে ভারত। এ অভিযানের আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ও পাঞ্জাবের বিভিন্ন শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের বিমান বাহিনী। এতে পাকিস্তানে অন্তত শিশুসহ ৩৫ জন নিহত হন।অপারেশন সিঁদুরের জবাবে ৬ জুন ভারতের বিরুদ্ধে অপারেশন ‘বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান। এ অভিযানে ভারতের রাজস্থানে ১৫ জন নিহত হন।পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বানে ৯ জুন থেকে যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তন, কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্ক এখনও থমথমে।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে Read more

কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়
কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়

 ছুটির আমেজে ভরপুর থাকার কথা ছিল কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনযাত্রা। কিন্তু সেই পথই এখন অজানা আতঙ্কে মোড়ানো। সন্ধ্যা নামলেই জানালার Read more

সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ
সুরভীর হ্যাট্রিকে নেপালকে হারালো বাংলাদেশ

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। বুধবার Read more

পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর Read more

ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসাছাত্রী এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নাইম হোসেন (২০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন