টটেনহাম হটস্পারের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির ফরোয়ার্ড হিউং-মিন সন।  ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পরই ক্লাব ছাড়ছেন তিনি। চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেবেন তিনি।সনের জায়গা পূরণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে দলে টানতে চায় টটেনহাম। স্প্যানিশ গণমাধ্যম এএস-এর দাবি, ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভি এই ট্রান্সফার নিয়ে আগ্রহী।তবে রদ্রিগোকে ছাড়তে রাজি নয় রিয়াল মাদ্রিদ। যদিও গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন রদ্রিগো। কেননা, এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত খেলার সুযোগ কম পাচ্ছেন এই ব্রাজিলিয়ান। এদিকে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে চেয়েছিল লিভারপুল। এনিয়ে নিউক্যাসলকে ১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে নিউক্যাসল সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ফলে লিভারপুল এখন বিকল্প হিসেবে রদ্রিগোকে চাইছে। ডেইলি মেইল-এর খবরে বলা হয়, নিউক্যাসল ইসাকের বিকল্প খুঁজে পেলে লিভারপুল দ্বিতীয়বার প্রস্তাব দিতে পারে। সে ক্ষেত্রে রদ্রিগোর প্রতি আগ্রহ বাড়তেই পারে অল রেডদের।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া
পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া

কৃষক মো. সানু মিয়া ১২ শতক জমিতে পলিশেডে ফগার ইরিগেশন ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে একই ক্ষেতে বছর জুড়ে ফুল Read more

অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম
বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম

তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের Read more

সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী
সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।শনিবার (৬ সেপ্টেম্বর) Read more

‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’
‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প (জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ Read more

টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন