বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।আজ সোমবার (৪ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এদিন তাদের কেরানীগঞ্জে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত এটি মঞ্জুর করেন। এরপর ফের তাদের কারাগারে পাঠানো হয়।মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকেল ৪টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে গ্রেপ্তার করা হয়। ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অর্ধশতাধিকের বেশি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ রিমান্ডে নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান
গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার Read more

নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে Read more

কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

‘নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে হবে না’
‘নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে হবে না’

নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন