টেস্ট ক্রিকেটে আরো একটি নজির গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচেই এই অনন্য কীর্তি গড়েন রুট।রোববার (৩ আগস্ট) ওভাল টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ হাজার রান পূর্ণ করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় রুটের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান এই কীর্তি গড়তে। ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছানোর সাথে সাথে রুট হয়ে যান ৬ হাজার রান সংগ্রহকারী প্রথম ব্যাটার।ডব্লিউটিসিতে এটি ছিল রুটের ৬৯তম ম্যাচ। এই তালিকায় থাকা অন্য ব্যাটারদের কেউ এখনো ৫ হাজার রানেও পৌঁছাতে পারেনি। দ্বিতীয় অবস্থানে থাকা স্টিভ স্মিথ ৫৫ ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ২৭৮ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দলের ব্যাটার নেই। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটার মারনাস লাবুশেন যিনি ৫৩ ম্যাচে ৪ হাজার ২২৫ রান করেছেন। ৫৭ ম্যাচে ৩৬১৬ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস আর পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অজি এই ব্যাটসম্যান ৫২ ম্যাচে ৩ হাজার ৩০০ রান করেছেন।প্রসঙ্গত,ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজে একের পর এক রেকর্ড ভাঙছেন জো রুট। ম্যানচেস্টার টেস্টেই রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে পেছনে ফেলে তিনি উঠে আসেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ Read more

আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক Read more

মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা
মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। লাঙ্গল প্রতীকের Read more

মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন