জাপান সাগরে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষায় নিজেদের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।রোববার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘জয়েন্ট সি-২০২৫’ নামে পরিচিত এই মহড়া শুরু হয়েছে রুশ বন্দর শহর ভ্লাদিভস্তকের উপকূলবর্তী জলসীমায়। এতে সাবমেরিন উদ্ধার, যৌথ পনডুবি প্রতিরোধ, আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সমুদ্রযুদ্ধ সংক্রান্ত অনুশীলন চালানো হচ্ছে।মহড়ায় অংশ নিচ্ছে চীনের চারটি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ ‘শাওশিং’ ও ‘উরুমচি’। রুশ যুদ্ধজাহাজগুলোও এতে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে চীন।এই মহড়া শেষে চীন ও রাশিয়া প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল পরিচালনা করবে।‘জয়েন্ট সি’ নামে চীন-রাশিয়ার এই বার্ষিক সামরিক মহড়া ২০১২ সালে শুরু হয়। গত বছর এটি চীনের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত হয়েছিল। এবার জাপান সাগরে মহড়া হওয়ায়, সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে চীন-রাশিয়া সামরিক সম্পর্ক বৃদ্ধিকে ‘গুরুতর নিরাপত্তা হুমকি’ হিসেবে বর্ণনা করেছে।তবে রুশ নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট বলেছে, এই মহড়া প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে নয়।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো দুই দেশের ‘সমগ্র কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা’।উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে চীন রাশিয়াকে অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে এসেছে। তবে বেইজিং প্রকাশ্যে কখনোই মস্কোর আগ্রাসনের নিন্দা করেনি বা রুশ সেনা প্রত্যাহারের দাবি তোলেনি।এদিকে ইউক্রেনের মিত্র দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্বাস— চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে। গত মাসে ইউরোপীয় নেতারা চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যাতে বেইজিং রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ প্রয়োগ করে। তবে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি।চীন বারবার নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে আসছে এবং লড়াইয়ের অবসান ঘটানোর আহ্বান জানালেও, পশ্চিমা দেশগুলোর ওপরই সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ এনেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র
উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত হয়েছে অভাবনীয় উন্নয়ন কার্যক্রম। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মোট ১১৮টি প্রকল্প Read more

টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি

শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপদে Read more

মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর Read more

apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع
apple 1xbet تحميل في الإمارات: دليل شامل للتسجيل، المكافآت، وطرق الدفع

دليلك العملي للـ apple 1xbet تحميل في الإمارات ما هو apple 1xbet تحميل وكيف يعمل؟ apple 1xbet تحميل هو منصة Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন