কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।রবিবার (০৩ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।আহতরা হলেন, মিঠামইন উপজেলার লাল মিয়ার ছেলে এয়াকুব আলী (৩২), একই উপজেলার সিরাজ মিয়ার ছেলে কবীর হোসেন (৩৫) এবং কাউসার আলী (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় সিএনজিটি আটকে গেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটির ইঞ্জিনের ধাক্কায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত হওয়ায় কাউসার আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী জানান, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস মেইল ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল এলাকায় সিএনজির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে তিনজন আহত হয়। গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল এবং বাকি দু’জনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা

আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে Read more

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের Read more

দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান, রুহুল কবির রিজভী
দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান, রুহুল কবির রিজভী

শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন, বলে মন্তব্য করেছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজ টেলিফোনে এক আলোচনা হয়েছে।বুধবার (১৮ জুন) ভারতের পররাষ্ট্র সচিব Read more

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ
বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার গত Read more

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন