ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।রামপুর এলাকার বাসিন্দা কাজী মিজানুর রহমান বলেন, সরাইল বিশ্বরোড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী সড়কে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মুখোমুখি সংঘর্ষের মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছি। আরেকটি মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জেনেছি। তবে নাম-ঠিকানা জানতে পারেনি।’ হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

আজ বিশ্ব মৌমাছি দিবস
আজ বিশ্ব মৌমাছি দিবস

শুধু কর্মঠই নয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যও ছোট  মৌমাছির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজ ২০ মে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে Read more

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন