রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ নেয় জলকাদার সাগরে। গর্তে গর্তে ভরা এই সড়কে যান চলাচল তো দূরের কথা, পথচারীরাও হাঁটতে গিয়ে নাজেহাল হয়ে পড়েন।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তায় গর্ত নয়, মনে হয় পুকুর। বর্ষাকালে তো নৌকা ছাড়া চলা দায়।’ বিশেষ করে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড ও তার আশেপাশের সড়কগুলোতে পানি জমে চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে। গাড়ির চাকা গর্তে পড়ে বিকল হয়ে যায়, আর যানজটে নাকাল হতে হয় ঘণ্টার পর ঘণ্টা।এলাকাবাসীরা বারবার অভিযোগ করলেও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগ নেই বললেই চলে। কোথাও কোথাও সাময়িকভাবে গর্তে ইট বা বালি দিয়ে ঢেকে দিলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে গিয়ে পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে ওঠে।সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, দুর্বল মানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দীর্ঘদিন সংস্কার না হওয়াই এই সমস্যার মূল কারণ।এ অবস্থায় এলাকার বাসিন্দারা প্রশ্ন করছেন, ‘এটা কি রাজধানীর রাস্তা, নাকি অবহেলিত কোনো গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা?’ তারা অবিলম্বে টেকসই ও সুষ্ঠু সংস্কারের দাবি জানিয়েছেন।ধউর বেরিবাধ হয়ে আব্দুল্লাহপুর প্রবেশের আগেই হোয়াইট প্যালেসের হোটেলের সামনে থেকে বিপজ্জনক ভাঙা শুরু হয়ে একদিকে টঙ্গী অন্যদিকে হাউজ বিল্ডিং। এরই মধ্যে রয়েছে আব্দুল্লাহপুর মাছের বাজার ও তাসিন পাম্পের গ্যাসের দীর্ঘ লাইনের যানজট। এটা পাড়ি দিয়ে ঢাকার দিকে ঢুকতেই পাড়ি দিতে হচ্ছে মৃত্যু নগরী ও দীর্ঘ যানজট। তবে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহপুরের ট্রাফিক পুলিশের টি আই ইউনুস বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগের লোকজনকে একাধিকবার জানানো হয়েছে, তারা এখনো পর্যন্ত রাস্তাটি মাপজোপের কাজ ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।’এ বিষয়ে উত্তরা ট্রাফিক জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার সাইদ বলেন, ‘আব্দুল্লাহপুর সড়কের বিষয়ে বিআরটি প্রকল্পে এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনেকবার বলা হয়েছে, সরেজমিনেও দেখানো হয়েছে, তবে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই Read more

ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু
ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৭০ হাজার ৭শত ৩৩টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এ বছরেও Read more

গৌরীপুরে ভাই-ভাতিজার হামলায় বৃদ্ধার মৃত্যু
গৌরীপুরে ভাই-ভাতিজার হামলায় বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার (১৯ এপ্রিল) ভাই-ভাতিজাদের হামলায় আবেদ আলী খা (৭০) এর মৃত্যুর অভিযোগ পাওয়া Read more

অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ
অনলাইন জুয়ায় আসক্তি, সর্বস্ব হারাচ্ছে বেনাপোল-শার্শার মানুষ

দেশে নতুন আতঙ্কের নাম অনলাইন জুয়া। পৃথিবীর অধিকাংশ দেশে জুয়া বহু পুরনো ও প্রচলিত একটি বিনোদনের মাধ্যম। কিন্তু প্রযুক্তির দ্রæত Read more

ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে
ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর হাট থেকে সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে Read more

ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন