গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখকে (২৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত মিনহাজ শেখ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিতো বলে জানা যায়।  শনিবার (০২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন। এ ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও নাসির উদ্দিন পালোয়ান মহানগরীর কোনাবাড়ী জরুন ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।মামলার এজহার সূত্রে জানা যায় গত ২৭ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের ৬-৭ জন সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায় কিশোর গ্যাং এর সদস্যরা। ঘটনার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির উদ্দিন পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ Read more

মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও Read more

মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা

কক্সবাজারের উখিয়ায় সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যার ঘটনায় আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। নিহতের চাচা এনাম মিয়া বুধবার Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের Read more

আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন