পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত যুবদল নেতা হলেন- চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন।পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত শুক্রবার (০১ আগস্ট) মধ্যরাতে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না।উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করায় সে দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করে এবং ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করে। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করে লোকমান ও তার অনুসারীরা।এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হলেও এবং প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো  লোকমানকে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী এই উশৃংখল ও বিপথগামী নেতাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) তেল ও শিল্প উপকরণ আমদানির নামে প্রায় ২ কোটি ৫৫ Read more

সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক

সরকারি চাল বিতরণের নামে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদের Read more

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু Read more

শিক্ষার্থীদের অনশনের মঞ্চেই রাত কাটালেন উপাচার্য
শিক্ষার্থীদের অনশনের মঞ্চেই রাত কাটালেন উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপাচার্য Read more

শিরোপার লড়াইয়ে টানা চতুর্থবার মুখোমুখি রিয়াল-বার্সা
শিরোপার লড়াইয়ে টানা চতুর্থবার মুখোমুখি রিয়াল-বার্সা

নতুন বছরের শুরুতেই আবারও মুখোমুখি ক্লাব ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচটি যে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ Read more

ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে যে কৌশল
ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে যে কৌশল

স্বপ্ন নিয়ে আমাদের কৌতূহল দীর্ঘদিনের। কোথা থেকে আসে, কেন আমরা স্বপ্ন দেখি, এর অর্থই বা কী- এই প্রশ্নগুলোর উত্তর মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন