বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পরেলে কোনো সংস্কার কাজে আসবে না। তিনি বলেছেন, আমরা যতই সংস্কার করি, কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, কোনো সংস্কার কাজে আসবে না। অপরের মতকে আমাদের সম্মান জানাতে হবে। সহনশীল হতে হবে। এর মাধ্যমেই দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার, সেখানে ঐক্য করতে হবে।শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে। সংবিধানের যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে। সেটার জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে। সেটি হতে হবে সংসদের মধ্যে।আমির খসরু বলেন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি নেতা বলেন, যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না। তারা কোন পদ্ধতিতে যাবে নিজেরাও জানে না।ঐক্য এখনো অটুট আছে জানিয়ে তিনি বলেন, অনেকেই বলছেন, দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল ৫ আগস্টের পরে তা অনৈক্য হয়ে গেছে। আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। তার ভাষায়, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তাভাবনা থাকবে। যেখানে আমরা একমত হতে পারবো সেখানে একমত হবো। বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণ হচ্ছে মালিক। তাদের কাছে নিয়ে যেতে হবে। তাদের সিদ্ধান্ত নিয়ে সংসদে পাশ করতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে Read more

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।রবিবার (১৩ Read more

২ লাখ শিক্ষার্থীর ৪ লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
২ লাখ শিক্ষার্থীর ৪ লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ Read more

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং Read more

সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন
সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন

শব্দ দূষণ রোধে সরকার কঠোর অবস্থান নিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও অবাধে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হর্ন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত Read more

ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় একটি তেলবাহী জাহাজের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। রোববার (২১ ডিসেম্বর) এক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন