পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেশমূলক মতামত বাধ্যতামূলক না হলেও বর্তমান বৈশ্বিক বৈরী রাজনৈতিক বাস্তবতার বিপরীতে জলবায়ু নীতি পরিবর্তনে অনেক নৈতিক সাহস যোগাবে। এটি আন্তর্জাতিক নীতিনির্ধারণে চাপ সৃষ্টি করবে। এ চাপ বিবেচনায় নিয়ে রাষ্ট্রগুলোকে নীতিমালায় পরিবর্তন আনতেই হবে।শনিবার (২ আগস্ট) পরিবেশ অধিদপ্তরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত উপদেশমূলক মতামত বিষয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যেখানে শুধু সুশীল সমাজ নয়, তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করতে হবে। আজকের প্রজন্ম হয়ত টিকে যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহিতার আওতায় আনবে।উপদেষ্টা তার বক্তব্যে নদীভাঙন, অবকাঠামোগত দুর্বলতা, জলবায়ু অভিযোজন পরিকল্পনা, এবং স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।তিনি আরও বলেন, নদীভাঙন প্রবণ এলাকায় পুনর্বাসন ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডকে আরও কার্যকর করতে হবে, যেখানে সরকার এবং এনজিও একসাথে কাজ করবে।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ন্যাচারাল রিসোর্স প্রটেকশন’ ও ‘মরাল অবলিগেশন’-এর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন এবং উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানান ‘আসুন, ১০-১২টি পরিবেশবান্ধব বার্তা তৈরি করে তরুণদের মাধ্যমে দেশের জন্য শক্তিশালী জলবায়ু বার্তা পৌঁছে দিই।’পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ও জলবায়ু পরিবর্তন নিগোশিয়েটর অ্যাডভোকেট হাফিজ খান। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, হঠাৎ করে কেউ আপনার মেসেজের Read more

ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা
নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে লক্ষ্মী রায় (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক Read more

বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম
বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এ বছর থেকে বাংলা নববর্ষ বরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’র Read more

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের
বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাজের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দীন। তিনি Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন