টেকনাফে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি টেকনাফ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করার পর পুরাতন বাস স্টেশনে এক সমাবেশে মিলিত হয়।শুক্রবার (০১ আগস্ট) বিকালের দিকে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে শুরু হওয়া গণমিছিলটি জনস্রোতে রূপান্তরিত হয়।বাস স্টেশন চত্বরে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, ‘আজকে উখিয়া-টেকনাফসহ সারাদেশে জামায়াতে ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সে জোয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ।”কারো চোখ রাঙানি, হুমকি জামায়াতে ইসলামীর এ গণজোয়ারকে থামাতে পারবেনা। আজকে আমাদের নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ নতুন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে। ২৪-এর লাল জুলাই আমাদের শিক্ষা দিয়েছে, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হবে।’সমাবেশে টেকনাফের গণমানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের জন্মভূমি এই টেকনাফের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সবাইকে সাথে নিয়ে একটি নিরাপদ টেকনাফ আমরা গড়তে চাই, যে টেকনাফে ফ্যাসিবাদ থাকবেনা, চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবেনা, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং ব্যবসায়িক সিন্ডিকেট থাকবেনা।”আমরা উখিয়া-টেকনাফ এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কোন মানুষ বেকার থাকবেনা, সবাই নিরাপদে বসবাস করতে পারবে। এমন সমাজ গড়তে হলে নতুন নেতৃত্বের প্রয়োজন হবে। গত ৫৩ বছর এদেশের মানুষকে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও, উখিয়া-টেকনাফের আপামর মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেননি।”তাই আমরা আপনাদের সাথে নিয়ে আগামীর সম্ভাবনার উখিয়া-টেকনাফ গঠন করার জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ গণজোয়ার সৃষ্টি করবো ইনশাআল্লাহ।’মিছিলোত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সেক্রেটারী অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইবরাহিম, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি মুহাম্মদ রবিউল আলম, পৌর জামায়াতের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক রহমান, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আমিন এবং অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা Read more

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি

জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক Read more

গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরের কাজী মার্কেট বাঘাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন