যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি।ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম; এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, গত ফেব্রুয়ারি থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অ-শুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছেন। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে।প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি আমাদের সামনে আরো বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল।আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন তিনি।এর আগে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ হার যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা

খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার Read more

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

দাউদকান্দিতে ঝড়ে হেলে পড়া খুঁটি, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন
দাউদকান্দিতে ঝড়ে হেলে পড়া খুঁটি, মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দাউদকান্দিতে রাতভর প্রবল দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি Read more

গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে
গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন