বয়স ৪৩ পেরিয়ে গেছে অনেক আগেই। মাথায় চুল, গালে দাড়িতেও বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের শরীর ও মন যেন এখনো তরুণই আছে। জাতীয় দলের দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেলেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন তিনি। অনেক ক্রিকেট প্রেমিরই প্রশ্ন কবে ক্রিকেটকে বিদায় জানাবেন এই ক্রিকেটার। সেই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন তিনি নিজেই। এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই। তিনি জানিয়েছেন  যত দিন সম্ভব, খেলেই যেতে চান—এমনকি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত!সম্প্রতি পাকিস্তানের হয়ে ২২ গজ মাতাচ্ছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল)। আসরে তার দল ইতোমধ্যে নিশ্চিত করেছে ফাইনালও।সেখানে এক সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রাখা প্রসঙ্গে মালিক বলেন, ‘আমি পরিষ্কার খাবার খাই, ভালোভাবে ঘুমাই এবং স্বাস্থ্যকর খাবার খাই। আমি এখনো মাঠে নামা উপভোগ করি এবং আমি আমার ক্রিকেটকে ভালোবাসি। ফিট থাকার এটাই আমার গোপন রহস্য।’আর কতদিন তিনি খেলা চালিয়ে যাবেন এমন প্রশ্নের উত্তরে মালিক বলেন, ‘আমি হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব।’মালিক পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২ হাজার ৪৩৫ রান করেছেন। পাশাপাশি ২৮টি উইকেটও নিয়েছেন। ক্যারিয়ার জুড়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৫৭টি ম্যাচ খেলেছেন মালিক। রান করে সাড়ে ১৩ হাজারের বেশি। ৮৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ Read more

সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত
সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত

সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে Read more

মাকে বাঁচাতে সন্তানের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকা
মাকে বাঁচাতে সন্তানের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকা

জরায়ুমুখে টিউমার, পিত্তথলিতে পাথর ও কিডনি সমস্যায় আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন অবুঝ শিশু মুনতাহা। ডাক্তার বলেছে অপারেশন করতে Read more

চবিতে ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
চবিতে ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিভাগের নীতিমালা অনুসারে প্ল্যানিং Read more

জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত
জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও কাজী ফিরোজ রশিদকে সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন