বলিউডের বহু আলোচিত-সমালোচিত নায়িকা উর্বশী রাউতেলা। সম্প্রতি সাদা নেটের নুডলস স্ট্র্যাপযুক্ত পোশাকে নজর কাড়লেন বলিউডের এই গ্ল্যামারগার্ল। এমন সাজে তাঁকে যেন এক পরীর মতোই লাগছিল। তবে সে দিন নজর কেড়েছিল ঊর্বশীর বাদামি রঙের বহুমূল্য হাতব্যাগটি। কারণ ব্যাগের সঙ্গে চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়েছিলেন তিনি।তিনি মুখ খুললেই বিতর্ক। কখনও আবার কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে তির্যক মন্তব্যের শিকার হয়েছেন। এ বার ঊর্বশীর দাবি, লন্ডনে নাকি তাঁর ব্যাগ চুরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নিজেই এই দাবি করেছেন ঊর্বশী।কিছু দিন আগেই মুম্বই থেকে গিয়েছিলেন উইম্বলডনে। তখনই নাকি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে চুরি হয়ে যায় তাঁর ব্যাগটি। নিজের বিমানের বিবরণ দিয়ে সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং জরুরি পদক্ষেপ করার দাবি করেছেন। নামী ব্র্যান্ডের সেই ব্যাগের ছবি যোগ করেন ঊর্বশী। সেই সঙ্গে বিমানের টিকিটের ছবিও যুক্ত করেন। বিমান সংস্থার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে ঊর্বশী লিখেছেন, ‘অবিচার সহ্য করার অর্থ, ফের অবিচার হতে দেওয়া।’ তবে বিমানবন্দর বা বিমান সংস্থার তরফ থেকে বিবৃতি পাওয়া যায়নি।১৩ জুলাই উইম্বলডনে গিয়েছিলেন ঊর্বশী। তাঁর পরনে ছিল সাদা রঙের একটি ঘেরওয়ালা পোশাক। তবে সেই দিন নজর কেড়েছিল ঊর্বশীর বাদামি রঙের বহুমূল্য হাতব্যাগটি। কারণ ব্যাগের সঙ্গে চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়েছিলেন তিনি। লাবুবু পুতুলগুলি আসল না কি নকল, তা নিয়েও বিতর্কে পড়েছিলেন ঊর্বশী।ইতোমধ্যেই এই পুতুল দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ভারতেও খুব অল্প সময়েই ভাইরাল হয়ে গেছে লাবুবু। কেউ বাড়িতে সাজিয়ে রাখছেন, আবার কেউ চাবির রিং হিসেবে ব্যবহার করছেন ব্যাগে। বলিউড ও হলিউড সেলেব্রিটিরাও এই পুতুলের ভক্ত। কিম কার্দাশিয়ান কিংবা রিহানা – সকলেই নিজেদের ব্যাগে রেখেছেন লাবুবু। বি-টাউনের অনন্যা পাণ্ডেও পিছিয়ে নেই। এমনকি টলিউডেও পড়েছে ‘লাবুবু ঝড়’। মিমি চক্রবর্তী থেকে ঋতাভরী চক্রবর্তী – অনেকেই ইনস্টাগ্রামে শেয়ার করছেন লাবুবুর ছবি। তাদের স্টাইল স্টেটমেন্টেও জায়গা করে নিয়েছে এই কিউট পুতুল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

মরদেহ আটকে সুদের টাকা আদায়!
মরদেহ আটকে সুদের টাকা আদায়!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে এক চরম অমানবিক ঘটনা। হারুন (৪৫) এর মরদেহ আটকে সুদের টাকা আদায় করার পর Read more

সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে
সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে

ডিভোর্সের তিন বছর পরও শেষ হয়নি নির্যাতনের অধ্যায়। সাবেক স্বামী আবদুল গণির লাগাতার অত্যাচার, হুমকি ও দখলচেষ্টায় আজও নিরাপত্তাহীন জীবনযাপন Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন