নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোস্তাফিজুর রহমান কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি এলাকার বাসিন্দা। তিনি কালনা এলাকার একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান লোহাগড়া উপজেলার কালনা এলাকার একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার। বুধবার সন্ধ্যায় ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে বাবরা-হেসলাগাতি নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের পড়ে যান। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান মোস্তাফিজুর। মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে ছিল। চাপা দিয়ে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে।লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন করলো পিবিআই, গ্রেফতার ২
ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন করলো পিবিআই, গ্রেফতার ২

পাবনার আতাইকুলায় উদ্ধারকৃত কাঠ ব্যবসায়ী জাইদুল হত্যার ক্লু-লেস মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই। এই ঘটনায় আকরাম হোসেন (৩০) ও সিহাব Read more

কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি Read more

হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের
হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহুরের কেন্দ্রে বিমান হামলা Read more

২১ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল বাড়িতে
২১ দিন পর প্রবাসীর মরদেহ ফিরল বাড়িতে

সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামের প্রবাসী আলামিনের (৪২) মরদেহ ফিরেছে নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন