টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানবন্ধনে প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাইফুল বারী অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার সকালে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ের ক্লাস রুমে প্রবেশ করে। এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে নিয়ে যায়। একপর্যায়ে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়েই স্কুল ছুটি দেওয়া হয়।’তিনি আরও বলেন, ‘আমাদের এখনো ভোট দেওয়ার অধিকার হয়নি। কিন্তু আমাদের কেনো রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে— আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, মঙ্গলবারের ঘটনাটি ন্যাক্কারজনক। যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে, আমরা তাদের শাস্তির দাবি করছি। একইসঙ্গে ঘটনায় জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান করছি। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।’অভিযোগের বিষয়ে জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ‘আমাদের এমন কোনো নির্দেশনা ছিল না। তবে আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে এনসিপির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আনা হবে না। একইসঙ্গে প্রতিষ্ঠানের স্যারদের কাছে দুঃখ প্রকাশ করেছি।’উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের শামছুল হক তোরণ থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে তিনটি পথ আটকে তৈরি করা মঞ্চে সমাবেশ করা হয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার Read more

ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু
ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটি কাটার গর্তে পড়ে রুমান হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের Read more

সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে Read more

কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!
কাগজে ‘ক’ হলেও বাস্তবে ‘গ’: ঝালকাঠি পৌরসভা!

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে দেড় যুগ আগে। কাগজে 'ক' কিন্তু বাস্তবে 'গ' শ্রেণীর Read more

সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন