বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।আবদুল আউয়াল মিন্টু, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।’তিনি বলেন, ‘লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে।’জানুয়ারিতেও নির্বাচন হতে পারে জানিয়ে মিন্টু বলেন, ‘সুপ্রিমকোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান রয়েছে। যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন। কেয়ারটেকার সরকারে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে।’২০০৬ সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়া Read more

জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে Read more

এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

প্রশাসন ক্যাডারে পৌঁছেছে জমিরের স্বপ্ন
প্রশাসন ক্যাডারে পৌঁছেছে জমিরের স্বপ্ন

বাংলাদেশে লাখো তরুণ-তরুণীর জীবনের অন্যতম বড় স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। কেউ চায় প্রশাসনে, কেউ চায় পুলিশে, আবার কেউ শিক্ষা কিংবা Read more

নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নড়াইলে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় চোরাই ব্যাটারি চালিত Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন