কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মাদক সেবনের সময় ১০ জন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদক সেবনকারীদেরকে কারাদণ্ড বা সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অভিযানে আটককৃতদের মধ্যে মো: সেলিম (৪৫)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে মো: রুবেল (২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০) এবং মো: বাবুল (২১)-কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব বলেন, ‘মাদক কারবারি ও মাদক সেবনের কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আসুন আমরা সবাই মাদককে “না” বলি।’চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘রাতে মাদক সেবনের আটক যে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আজ অভিযানের সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেছে চকরিয়া থানার পুলিশ।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ

এক দফা এক দাবি শ্লোগানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ Read more

গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা
গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী আয়োজনে এবারও অনুষ্ঠিত হয় বর্ষসেরা চা’প্রেমী সম্মাননা। ‘মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন’ স্লোগানকে Read more

শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে Read more

‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন