দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সর্দার জহুরুল ইসলাম।মঙ্গলবার (২৯ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের উক্ত কমিটি প্রকাশ করা হয়।জানা যায়, সুলতান আহমেদ রাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজের বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, অন্যদিকে সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সঙ্গীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন– সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দপ্তর সম্পাদক নাফিউল জীবন।বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল সূত্রে জানা যায়, সবশেষ ২০২১ সালের ১৬ জুলাই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন সভাপতি সুলতান আহমেদ রাহী আগের কমিটিতে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের কারও নিয়মিত ছাত্রত্ব নেই। রাহীর দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যাকালীন মাস্টার্স কোর্সে ভর্তি আছেন। আর সর্দার জহুরুল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের ভাষা শিক্ষার শর্ট কোর্সে ভর্তি আছেন।উল্লেখ্য, আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে রাবির সকল হলে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার

চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পৌঁছেছে প্রায় ৯ লাখে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের কোরবানির ঈদকে Read more

শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া
শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ Read more

১৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অটোচালক অনিক
১৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অটোচালক অনিক

পাঁচ টাকার জন্য রিকশাওয়ালার সঙ্গে তর্ক করতে দেখা যায় অনেককে। আবার টাকার জন্যই ভাই-বন্ধুর সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না। Read more

অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর নিম্নাঞ্চল
অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর নিম্নাঞ্চল

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, Read more

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন