যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে আটক করা হয়েছে।রবিবার (২৯ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ওই চালকের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের চাকরি করেছেন। যে ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটিও ডেল্টা এয়ারলাইন্সের। যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর থেকে রওনা হয়ে রোববার সকাল ৭টার কিছু আগে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। বিমানটি অবতরণের ১০ মিনিটের মধ্যে গ্রেপ্তার হন রুস্তম। যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখনও সব যাত্রী বিমান থেকে নামেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি’র একটি তদন্ত দল এবং স্থানীয় পুলিশকর্মীরা আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। অবতরণের সঙ্গে সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির প্রায় জনা দশেক তদন্তকারী বিমানের ভিতরে প্রবেশ করেন। এর পরে ককপিট থেকে ওই পাইলটকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর সহ-পাইলটও ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে যান।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রুস্তমকে যে গ্রেফতার করা হতে পারে, তা তার সহ-পাইলটও জানতেন না। পুলিশি সক্রিয়তার বিষয়ে অভিযুক্ত জেনে যেতে পারেন, সেই আশঙ্কা থেকেই সহ-পাইলটকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সহ-পাইলট নিজেও এ ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন।পুলিশ জানায়, এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে রুস্তমের বিরুদ্ধে। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তদন্তও শুরু। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।রুস্তমের গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, “এ ঘটনায় আমরা হতবাক। গ্রেপ্তার ওই পাইলটকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ডেল্টা এয়ারলাইন্স বরাবরই অন্যায়-অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি Read more

পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান
পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পর বন্ধ হওয়া আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, Read more

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী
আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য আমরা মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।আজ সোমবার Read more

ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা
ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন