শ্রীলঙ্কায় সোমবার দেশটির নৌবাহিনীর সাবেক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ বছর আগে এক ব্যক্তি অপহৃত ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তকারীরা তাকে গ্রেপ্তার করেছেন। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।নাম না প্রকাশের শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, নৌবাহিনীর গোয়েন্দা শাখার প্রধান থাকা অবস্থায় ২০১০ সালে একজন নিখোঁজ হওয়ার ঘটনায় অ্যাডমিরাল নিশান্ত উলুগেটেন্নেকে গ্রেপ্তার করা হয়েছে।২০২২ সালের ডিসেম্বর মাসে নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর উলুগেটেন্নে কিউবায় শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে বুধবার পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে।ওই কর্মকর্তা আরো বলেন, ‘২০১০ সালে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়ে আমরা তার কাছ থেকে জবানবন্দি নিয়েছি এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।’এই গ্রেপ্তারের ঘটনা ঘটে এমন এক তদন্তের ধারাবাহিকতায়, যার লক্ষ্য নৌবাহিনীর আরেক সাবেক প্রধান ওয়াসন্থা করন্নাগোদাকে নিয়ে।তিনি শ্রীলঙ্কার ৩৭ বছরব্যাপী তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ চলাকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়টি একাধিকবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উত্থাপিত হয়েছে, যেখানে বিচ্ছিন্নতাবাদী সংঘাত চলাকালে সংঘটিত নৃশংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।চলতি বছরের মার্চ মাসে করন্নাগোদার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাজ্য। শ্রীলঙ্কায় জাতিগত যুদ্ধ ২০০৯ সালে শেষ হয়।২০২১ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কা সরকার করন্নাগোদার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়, যেখানে অন্তত ১১ জনের নিখোঁজ হওয়া সংক্রান্ত একটি মামলার কথা ছিল। ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন পুরুষকে অপহরণ ও হত্যা করার অভিযোগ ছিল করন্নাগোদার বিরুদ্ধে। এসব ঘটনার পেছনে তাদের আত্মীয়দের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ রয়েছে।আদালতের ২০১৯ সালের নথিপত্র অনুযায়ী, ১১ জন ভুক্তভোগী শ্রীলঙ্কা নৌবাহিনীর অবৈধ হেফাজতে নিহত হন, যদিও তাদের মরদেহ কখনো পাওয়া যায়নি। তদন্তকারীরা মনে করেন, অপহরণ ও হত্যাকাণ্ডের প্রকৃত শিকারের সংখ্যা এর চেয়ে অন্তত তিন গুণ বেশি হতে পারে।পুলিশ জানিয়েছে, নিহতদের তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না; শুধু ধনী পরিবারের সদস্য হওয়ায় তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল।সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পরিচালনার শেষ দিকে শ্রীলঙ্কার বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় বলে মানবাধিকার সংস্থাগুলোর দাবি। জাতিসংঘের এক প্যানেল জানিয়েছে, ওই সময়কালে ৪০ হাজার পর্যন্ত বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনে অভিযান: ৭ বাল্কহেড, ৯ ড্রেজার জব্দ
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনে অভিযান: ৭ বাল্কহেড, ৯ ড্রেজার জব্দ

কোম্পানীগঞ্জে নদী থেকে ৭টি বালুবাহী বাল্কহেড ও ৯টি ড্রেজার মেশিন জব্দ, ১৮ জনকে সাজানোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী, চরফকিরা ও মুছাপুর Read more

ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে চার বাংলাদেশী নাগরিককে ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল Read more

ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ
দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ

সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন