ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেহেদী হাসান (২৫), মো. রিপন (২০) ও মো. হৃদয় ইসলাম (২৪)। এর মধ্যে আসামি মেহেদী ও হৃদয়ের দুই দিন এবং রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বলা হয়, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদঘাটিত না হলে জামিন পেয়ে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি ন্যায়বিচারে বিঘ্ন ঘটবে। আসামিরা এজাহারে বর্ণনায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মর্মে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আসামিরা অভ্যাসগত অপরাধী। আসামিদের সঠিক নাম, ঠিকানা ও পিসি/পিআর যাচাইয়ের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।প্রসঙ্গত, এ মামলায় গত ২৬ মে হৃদয় ইসলাম ও রিপন এবং ২৭ মে মেহেদী হাসানকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নেওয়া হয়। আসামি রিপন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭
কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন Read more

সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'জান্নাতের Read more

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার Read more

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় আগুন লাগার সংবাদ পায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন