আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দূ’দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌছবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান। ‘Remembering Our Heroes – July 2024’ শীর্ষক স্মরণে মালয়েশিয়া ‘জুলাই ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। তিনি বলেন, ‘জুলাই ২০২৪ কেবল একটি আন্দোলনের দিন নয়—এটি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রতীক। তরুণদের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। সঞ্চালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ ও মোহাম্মদ আল-আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) জনাব মোরশেদ আলম, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এসএম রহমান তনু, মালয়েশিয়া জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের মালয়েশিয়ার সভাপতি মাওলানা তাকি উল্লাহ, এবি পার্টির মালয়েশিয়ার মহিলা বিষয়ক সম্পাদক শবনম রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ‘জুলাই বিপ্লব’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ‘জুলাই ঐক্য পরিষদ’-এর সদস্যদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। সম্প্রতি একটি বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের স্মরণে ৩০ সেকেন্ড নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা তাঁদের স্মৃতিচারণে বলেন, এটি ছিল আত্মত্যাগ, দৃঢ়তা ও সম্মিলিত প্রতিরোধের এক মহামূহূর্ত। তাঁরা আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজসহ প্রায় দুই হাজার শহীদের অবদান স্মরণ করেন এবং জীবিত আহতদের পুনর্বাসনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের দাবি জানান।প্রবাসীদের সমস্যাবলি বিশেষ করে পাসপোর্ট ইস্যু, কনসুলার সেবা, ভিসা জটিলতা এবং অবৈধ অভিবাসীদের নিয়মিতকরণ প্রসঙ্গে হাইকমিশনার প্রবাসীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে দূতাবাসের আন্তরিক ও কার্যকর সহযোগিতার আশ্বাস দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

‘দু-এক দিনের মধ্যেই জামায়াত-এনসিপি জোটের আসন ঘোষণা’
‘দু-এক দিনের মধ্যেই জামায়াত-এনসিপি জোটের আসন ঘোষণা’

জামায়াত-এনসিপি জোট নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী দু-এক দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে, তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও দৌলতপুরে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে আরও এক ব্যক্তির মৃত্যু Read more

‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’
‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের Read more

‌‘আমি আর নিতে পারছি না’, লাইভে এসে কাঁদলেন রিয়া মনি
‌‘আমি আর নিতে পারছি না’, লাইভে এসে কাঁদলেন রিয়া মনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এক রহস্যজনক ফেসবুক পোস্টে Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন