খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী।সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী খাগড়াছড়ি রিজিয়নের পরিচালনায় এবং দীঘিনালা জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা উপজেলার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর ৫ শতাধিক নানা বয়সী মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।এ সময় ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি ইসিজি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন।মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান বলেন, ‘জুলাই পুনর্জাগরণ স্মরণে এবং পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকের আয়োজন। ভবিষ্যতেও এখানকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, ‘গ্রামের পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিনামূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রমে এখানকার সকল জাতিগোষ্ঠীর মানুষের কষ্ট লাঘব হবে এবং শান্তি-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর Read more

আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ
আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে Read more

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার
গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে Read more

কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু
কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন