ময়মনসিংহের নান্দাইলে এক সোয়েটার কারখানার সহকারী ব্যবস্থাপকের (এএম) বিরুদ্ধে নারী শ্রমিকদের যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপকের প্রত্যাহার চেয়ে রবিবার (২৭ জুলাই) ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ওই কারখানায় গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশি তৎপরতার কারণে শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি।খোঁজ নিয়ে জানা যায়, ম্যাজিক সোয়েটার লিমিটেড নামে কারখানাটি নান্দাইল উপজেলার নান্দাইল-কেন্দুয়া সড়কের বাঁশাহাটি গ্রামে অবস্থিত। সেই কারখানায় প্রায় আড়াই বছর ধরে সহকারী ব্যবস্থাপক পদে চাকরি করেন মো. রেজাউল ইসলাম। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাটি গ্রামের বাসিন্দা।শ্রমিকরা জানান, এক নারী কর্মীকে রেজাউল ইসলামের শয়নকক্ষে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান কয়েকজন শ্রমিক। এ নিয়ে তোলপাড় শুরু হয়। ওই নারীও চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে যান। নারী কেলেঙ্কারির অভিযোগ কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (চাইনিজ মালিকপক্ষ) দৃষ্টিগোচর হওয়ার পর সহকারী ব্যবস্থাপককে সরিয়ে দেওয়া হবে বলে শ্রমিকদের জানানো হয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন নারী শ্রমিক বলেন, ‘আমরা এখানে চাকরি করতে এসেছি, সম্মান হারাতে নয়।’ অভিযুক্ত ব্যক্তি কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা। তাই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।কারখানার প্রোডাকশন ম্যানেজার মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর।’ তাই তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, ‘ব্যবস্থাপকের অনুপস্থিতিতে আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। শ্রমিকদের উপস্থিতি ও অনুপস্থিতি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। পান সিগারেট ও মোবাইল ফোন ভেতরে আনতে দেন না। তাই শ্রমিকরা তার ওপর কিছুটা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন। তাছাড়া যে নারী কর্মীকে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তিনি তো চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। তার বিরুদ্ধে অভিযোগটি ঠিক নয়।’এ বিষয়ে জানতে যৌন নিপীড়নের শিকার নারীকে কল দিলেও তিনি কল কেটে দেন।নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সমরাজ মিয়া বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি সম্পর্কে জানেন। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’
‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের Read more

সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ Read more

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন