পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। ২০২৩ সালের ৯ মে সহিংসতার মামলাগুলোর একটিতে জামিন না পাওয়ায় এই আবেদন করা হয়। ডন জানায়, রোববার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়, ইমরান খানকে ওই দাঙ্গার ষড়যন্ত্রের সঙ্গে জড়ানোর জন্য সরকার পক্ষ তিনটি ভিন্ন ভিন্ন বর্ণনা দেয়, যেগুলো ভিন্ন ভিন্ন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে।ইমরানের পক্ষে তাঁর আইনজীবী সালমান সাফদার বলেন, সরকার প্রথমে দাবি করেছিল, জামান পার্কে ৭ মে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের কথা শুনেছেন। এরপর বলা হয়, ৪ মে চাকরি রেস্ট এরিয়ায় আরেক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্র শুনেছেন। তৃতীয় দফায় বলা হয়, ইমরান খান মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছেন। তবে প্রতিটি বর্ণনা আদালতে গ্রহণযোগ্যতা হারিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত ও হাইকোর্ট বিভিন্ন সময়ে এই দাবিগুলো বাতিল করেছেন। এমনকি সহআসামি বুশরা ইমরান ও এজাজ চৌধুরীর জামিনও মঞ্জুর হয়েছে।এর আগে ইমরান খানের বোন আলিমা খান দাবি করেন, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মামলার নথিপত্র জব্দ করে পিটিশন দাখিল বাধাগ্রস্ত করছে। নতুন এই আপিলে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা গত দুই বছর ধরে ‘অভূতপূর্ব রাজনৈতিক প্রতিহিংসার শিকার’।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য কঠোর চাপ দিয়েছেন। অন্যথায় তিনি দেশটির ইসলামি শাসনব্যবস্থা Read more

চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু
চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় সাজেদা বেগম (৪৮) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শহরের কপোতাক্ষ এলপিজি অটো Read more

সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। একটু পরে (রাত ৯টার দিকে) বৈঠকটি শুরু হওয়ার কথা Read more

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন