এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তারই স্বদেশী ফুটবলার জোয়াও ফেলিক্স। রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত গ্রীষ্মে স্থায়ী চুক্তি করা পর্তুগিজ ফরোয়ার্ডকে ৪ কোটি ৪০ লাখ পাউন্ডে সৌদি প্রো লিগ ক্লাবের কাছে বিক্রি করছে চেলসি। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাইস্পোর্টস।২০২৩ সালে লোনে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে আসেন ফেলিক্স। সাড়ে চার কোটি পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে স্থায়ী চুক্তি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু লোনে খেলার সময় তো বটেই, স্থায়ী হয়েও শুরুর লাইনআপে জায়গা ধরে রাখতে ভুগেছেন তিনি।গত মৌসুমের শেষ ভাগে এসি মিলানে ধারে খেলেন ফেলিক্স। সেখানে ১৯ ম্যাচে করেন ৩ গোল। গণমাধ্যমের খবর, তাকে ইতালিতে স্বল্প সময়ে পাঠিয়েও ৫০ লাখ পাউন্ড আয় করেছিল চেলসি।বেনফিকা ফেলিক্সকে ফেরানোর আগ্রহ দেখায়। কিন্তু আল নাসর তাদের স্কোয়াড শক্তিশালী করার উচ্চাকাঙ্ক্ষা থেকে উচ্চ দামে ফেলিক্সকে কিনছে। সৌদি প্রো লিগ জয়ের আশায় ইতোমধ্যে তারা রোনালদোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে। এছাড়া, তাদের কোচও পর্তুগিজ, হোর্হে জেসুস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা, আবেদন ফি ২২৩ টাকা
নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা, আবেদন ফি ২২৩ টাকা

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে (ওয়াসা) ২টি পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৫টা Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!
আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!

নওগাঁ জেলা জজ আদালতের গারদখানায় বন্দি আসামিদের সাথে কেউ দেখা করতে গেলে টাকার বিনিময়ে সাক্ষাতের সুযোগ মেলে। টাকা না দিলে বিভিন্ন তালবাহানা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলের জমি থেকে গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় ফসলের জমি থেকে গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন সোনাতোলা গ্রামের ফসলের জমি   থেকে জোহর আলী(৬৫)নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার ( Read more

আম্বালা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আম্বালা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) Read more

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী কৃষকলীগের এক নেতাকে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলাকালীন গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন