প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’। বইটি প্রকাশ করছে বর্ষা দুপুর প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী। ‘সুদিন ফিরে আসছে’ কাব্যগ্রন্থটি রচিত হয়েছে যৌবনের নরম যন্ত্রণা, সংসারের চুপচাপ ক্লেদ, প্রেম-বিরহ আর নিঃশব্দ হাহাকারের অনুভব নিয়ে। কবিতার প্রতিটি পঙক্তিতে উঠে এসেছে চেনা সময়ের ক্ষীণ প্রতিধ্বনি—হারিয়ে যাওয়া মুহূর্ত, অব্যক্ত ভালোবাসা কিংবা ভেতরকার জমে থাকা নিঃসঙ্গতা।কবির ভাষায় ‘সুদিন ফিরে আসছে’ এই বাক্যটি কোনো জরাজীর্ণ মানুষের অলীক আকাঙ্খা। সুদিন কখনো এসে পড়ে, কখনো পথ ভুলে যায়। আবার কখনো সুদিন কেবলই এক কল্পিত প্রত্যাশা হয়ে থেকে যায় জীবনের দীর্ঘশ্বাসে। মানুষ বারবার এই প্রত্যাশার হাত ধরে এগিয়ে চলে,হোঁচট খায়, ওঠে, আবার হাঁটে। এই বইয়ের প্রতিটি কবিতাগুলো সেই যাত্রারই একটি রূপক। তিনি বলেন, এখানে শৈশবের সরলতা যেমন আছে, তেমনি আছে বার্ধক্যের নিঃসঙ্গতা; প্রেম আছে, আবার বিসর্জনও। আমি চেয়েছি নিজের ভেতরের অনুভবকে শব্দের পরতে পরতে ছুঁয়ে দিতে যাতে অন্য কেউ পড়ে নিজেরই ফেলে আসা কোনো মুহূর্তের মুখোমুখি হতে পারে।তিনি আরও বলেন, ‘খুব ছোট থেকেই কবিতার সঙ্গে আমার সখ্যতা। শব্দের কাছাকাছি থাকতেই আমি আনন্দ পাই। সেই আনন্দ নিয়েই যাপিত জীবনকে শব্দে বিন্যাস করার চেষ্টা করি। যদিও নতুন হিসেবে পাঠকের কাছে প্রত্যাশা প্রায় শূন্যের কোঠায় তবুও একটুকু বলতে পারি, কেউ স্থির মানসিকতা নিয়ে এই বইয়ের দু’চারটা কবিতায় চোখ বুলালে চোখ ফেরাতে পারবে না ইনশাআল্লাহ।’প্রকাশক জানায়, বইটির প্রি-অর্ডার ইতোমধ্যেই শুরু হয়েছে রকমারি ডটকম-এ। একমাত্র পরিবেশক হিসেবে থাকছে স্টুডেন্ট ওয়েজ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা। তবে প্রি-অর্ডারে ২৫ শতাংশ ছাড়ে ১৮০ টাকায় বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭
সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ আরও দুজন মারা গেছেন। গতকাল শুক্রবার সালমা বেগম ও তানজিলা আক্তার তিশা এবং শনিবার Read more

থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ
থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে না আর নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন Read more

দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (০৯ জুলাই) Read more

নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৮ জুলাই) Read more

রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি
রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং Read more

পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তিচালিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েক দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন