সংস্কার বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে না পারি তাহলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২ সালে যে সংবিধান বানিয়েছে তা তাদের সুবিধার জন্য করেছে। জাতীয় নাগরিক পার্টির আয়োজিত সারাদেশী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রবিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনায় আয়োজিত পথসভায় এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারি।তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যের মাধ্যমে আলেম সমাজকে মুসলমানদের কোনঠাসা করে রেখেছে। ওই সংবিধানে মানুষের অধিকার ছিল না। আমরা যে সংবিধানের কথা বলছি সেটি মানুষের সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। যারা আমাদের দেশের মানুষকে গুম করে সাগরে ভাসিয়ে দিয়েছিল, এতো এতো মানুষ খুন করেছে, তাদের বিচার করতেই হবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং ফ্যাসিস্ট হাসিনার বিচার নিয়ে ফিরবে ইনশাআল্লাহ।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘২৪ সালে ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারকে হটিয়ে ছিল, তা আজও বাস্তবায়ন হয়নি।’অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে। এটা এ দেশের ছাত্র জনতা মেনে নেবে না। তিনি বলেন, অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নতুন সংবিধানে মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও সকল অপকর্মের বিচার করতে হবে।নাহিদ ইসলাম আরো বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি।সভায় তিনি বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান।জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বেলা বারোটায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে আসেন। এর আগে জেলা শহরে পদযাত্রা করার কথা থাকলেও, একমুখী জেলা শহরে জনদুর্ভোগ ও যানজটের কথা চিন্তা করে পদযাত্রা বাতিল করা হয়। সে সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে সার্কিট হাউসে এক মতবিনিময় সভা করেছেন নাহিদ ইসলাম, সার্জিস আলমরা।সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসের শহীদদের স্মরণ করে বলেন, ‘অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা নাকি একাত্তরকে ধারণ করি না, কিন্তু আমি বলবো একাত্তরও আমাদের, চব্বিশও আমাদের। বাংলাদেশের সবার, নেত্রকোনার মানুষ কঠোর পরিশ্রম করেন। এ জেলার মানুষের সাথে পালাগান, হাওর, বাওরের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। এ অঞ্চলে বন্যা একটা বাস্তবতা, নিয়মিত বিরতিতে বন্যা হয়। বন্যায় আপনাদের ঘর, বাড়ি, ফসল, প্রাণ-প্রকৃতির ক্ষতি হয়, কিন্তু বন্যা মোকাবিলায় যেরকম প্রস্তুতি, ব্যবস্থা নেওয়ার দরকার হয়, সেরকম ব্যবস্থা করা হয় না। রাষ্ট্রের পক্ষ থেকে যেসকল ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, তা নেওয়া হয়নি বরং আপনাদের নিজস্ব শক্তি, সাহসের মাধ্যমে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন। এ জেলায় বন্যা মোকাবেলা এবং চিকিৎসা ব্যবস্থায় অনেক পিছিয়ে রয়েছে। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না, দুর্নীতি থাকবে না।’পদযাত্রা সভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলে মূখ্য সমন্বয়ক সার্জিস আলম, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী। পরে বক্তব্য শেষে দ্রুত সমাবেশস্থল ত্যাগ করেন। শেরপুরের দিকে রওয়ানা হয়েছেন নেতারা।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘গণমাধ্যমের ওপর চাপ নেই, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে’
‘গণমাধ্যমের ওপর চাপ নেই, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে’

গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (২০ Read more

‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’
‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে দলটিকে নিষিদ্ধ করার Read more

চুয়াডাঙ্গায় মধ্যরাতে আগুন, পুড়ে ছাই ১১ দোকান
চুয়াডাঙ্গায় মধ্যরাতে আগুন, পুড়ে ছাই ১১ দোকান

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ Read more

কবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?
কবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?

দীর্ঘ নয় বছর ধরে একসাথে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ।এই নয় বছরে রোনালদো-ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু Read more

আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Read more

আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’
আরপিও সংশোধন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই, ফিরলো ‌‘না ভোট’

২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন নির্বাচিত হয়েছিলেন, এই ধরনের নির্বাচন যেন না হয়। অর্থাৎ যেই নির্বাচনে একজন প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন