ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশা থেকে লাথি মেরে স্ত্রীকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী মো. দুলাল মিয়াকে আটক করেছে।শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারীর নাম জেবিন আক্তার (৩০)। জেবিন আক্তার উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে এবং সংগ্রামখালী গ্রামের মো. দুলাল মিয়ার স্ত্রী। তাঁদের দাম্পত্য জীবনে ১৩ বছরের সম্পর্কের ফসল দুটি সন্তান রয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কিছুদিন আগে বিদেশফেরত দুলাল মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর সন্দেহ ও পারিবারিক কলহ শুরু হয়। জেবিন আক্তার সন্দেহ করতেন, দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের সমাধান হয়নি।শনিবার দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে দুলাল মিয়া ফের বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন। খবর পেয়ে জেবিন তাঁর দুই সন্তানসহ গফরগাঁও থেকে স্বামীকে বুঝিয়ে বাড়ি ফেরান। পরে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বনগ্রাম চৌরাস্তা এলাকায় চলন্ত অটো থেকে জেবিনকে লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।এ বিষয়ে অভিযুক্ত দুলাল মিয়া বলেন, ‘আমার স্ত্রী সন্দেহ করত আমি দ্বিতীয় বিয়ে করেছি। আমি বিদেশ যাচ্ছিলাম, ওরা আমাকে গফরগাঁও থেকে বাড়ি ফিরিয়ে আনে। এরপর চলন্ত গাড়ি থেকে ও নিজেই পড়ে গেছে, আমি লাথি মারিনি।’নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘লাথি মেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী দুলালকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের পরিবার মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী Read more

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আমেরিকাকে অবিলম্বে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন।  সেইসঙ্গে তাদেরকে আটকের Read more

ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী
ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে Read more

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার
নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার

নড়াইলের তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের Read more

টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়
টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে সচ্ছলদের নামে কার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন