ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।রবিবার (২৭ জুলাই) সকাল থেকে জেলাজুড়ে এ কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন।তাদের দাবি, ট্রাফিক পুলিশ ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করছে। বর্তমানে প্রায় ৫২টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ রয়েছে। এছাড়াও বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সিএনজি লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে মালিক-চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের পদে পদে হয়রানি করা হচ্ছে।শ্রমিকদের ভাষ্য, আমাদের আটক গাড়ি নিঃশর্তভাবে ছাড়তে হবে। পারমিট অনুযায়ী জেলার সর্বত্র চলতে দিতে হবে ও জেলা ট্রাফিকের নির্যাতন বন্ধ করতে হবে। তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান সিএনজি নেতারা।এর আগে শনিবার (২৬ জুলাই) শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।এইদিকে হানিফ মিয়া বলেন, আমি আমার মা কে নিয়ে হাসপাতালে যাবো আমার মা অনেক অসুস্থ, কিন্তু রাস্তায় কোন সিএনজি পাচ্ছিনা এখন কীভাবে হাসপাতালে যাবো বুঝতে পারছি না। একজন এম্বুলেন্স  ড্রাইভার কে ফোন দিয়েছে সে আসছে।  একজন পরীক্ষার্থী বলেন, আজ আমার পরীক্ষা কিভাবে পরীক্ষা দিতে যাব বুঝতে পারছি না রাস্তায় একটা সিএনজি  অটোরিকশাও পাচ্ছি না।  এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাদের কাগজ পত্র নেই বা রেজিস্ট্রেশন ছাড়া চলছে তাদের গাড়ি আটক করা হচ্ছে। কাগজপত্র আনলে ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের কাগজপত্র আছে তারা নির্বিঘ্নে চলতে পারছে। তারা চাচ্ছে তাদের কোনো গাড়ি যেন আমরা না ধরি। ট্রাফিক পুলিশ যেন কোনো ব্যবস্থা নিতে না পারে। আর তাদের কোনো প্রতিনিধিও এ বিষয়ে আমাদের কাছে আসেননি।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি
ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

যুব এশিয়া কাপ ঘিরে বিতর্ক যেন থামছে না। এবার ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড Read more

রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ
রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ

বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা Read more

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন