জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।আজ রবিবার (২৭ জুলাই) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।সভায় অনুমোদিত ১২টি প্রকল্প হলো- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (প্রস্তাবিত ২য় সংশোধিত) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রামীণ স্যানিটেশন প্রকল্প ও বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (৩য় সংশোধিত) প্রকল্প, রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসির অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্প, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি (১ম সংশোধিত) প্রকল্প।উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ও অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি
চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণরেখা কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহনের চলাচলে এ সড়কে দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা। আর এসব দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক Read more

ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের
ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। দেশটির এই Read more

‘সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র’
‘সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র’

ইরান যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে দমন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

টেকনাফে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার
টেকনাফে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা সংলগ্ন একটি বাগান থেকে একদিন আগে অপহৃত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক টেকনাফ উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন