আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনস বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে আগুনের সূত্রপাত। ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়।সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৫জনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।এর আগে, গত মার্চ মাসে আমেরিকান এয়ারলাইনসের আরেকটি প্লেন ইঞ্জিনসংক্রান্ত ত্রুটির কারণে ডেনভারে জরুরি অবতরণ করেছিল।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের হার বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস Read more

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিদারুল আলম (৪৫) এক পথচারীর। তিনি মিরসরাই উপজেলার Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার Read more

পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক
পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা ও পটুয়াখালী জেলায় পৃথক দুটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও Read more

ভারতীয় নামে দেশি শাড়ি বিক্রি, মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানের জরিমানা
ভারতীয় নামে দেশি শাড়ি বিক্রি, মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

মানিকগঞ্জে নকল প্রসাধনী সামগ্রী বিক্রি এবং দেশীয় শাড়িকে ভারতীয় শাড়ি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন