ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) রাতে হাতিন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত বাসটি একটি ওভারনাইট স্লিপার বাস, যেটি রাজধানী হ্যানয় থেকে কেন্দ্রীয় শহর দা নাং-এর উদ্দেশে যাচ্ছিল। পথে হাতিন প্রদেশে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।ভিয়েতনামের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, যাদের সবাই ভিয়েতনামের নাগরিক। নিহতদের মধ্যে পাঁচজন পর্যটক ছিলেন যারা দা নাং যাচ্ছিলেন। এই ঘটনায় আরও ১২ জন যাত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রি নিউজ-কে বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, বাসের সামনের অংশে থাকা যাত্রীরা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন এবং বেশ কয়েকজন সেখানেই মারা যান।ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ইতোমধ্যেই এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি দেশটির পরিবহন ও নিরাপত্তা কর্তৃপক্ষকে এ ঘটনার পেছনে কী কারণ ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেয়া যায়, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, দা নাং শহরটি দক্ষিণ চীন সাগর উপকূলে অবস্থিত এবং একসময় এটি ছিল ফরাসি ঔপনিবেশিক বন্দর শহর। বর্তমানে এটি ভিয়েতনামের অন্যতম শীর্ষ পর্যটন এলাকা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও এর সমুদ্রসৈকত, পাহাড়ি সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য দারুণ আকর্ষণীয়। সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। Read more

বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত
বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। Read more

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি
শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল Read more

বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ
বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ

চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার(১৪ মে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি Read more

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির জুডিশিয়াল কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। চলতি Read more

পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ
পঞ্চগড়ে ভারতীয় দুই নাগরিকের জাল এনআইডি বাতিলের সুপারিশ

ভুয়া তথ্য উপস্থাপন করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় ভারতের দুই নাগরিকের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। পঞ্চগড়ের জেলা নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন