বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কাজিরহাট থানাধীন এক পরিত্যক্ত টিনের ঘরের পাশের ডোবা থেকে মরিয়ম আক্তার নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।নিহত মরিয়ম পূর্ব কাদিরাবাদ গ্রামের বাসিন্দা কবির হাওলাদারের মেয়ে। সে পূর্ব কাদিরাবাদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।নিহতের বাবা কবির হাওলাদার জানান, গত ৭ জুলাই স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় মরিয়ম। সেদিন সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ৮ জুলাই কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।কবির হাওলাদার আরও জানান, ‘গতকাল সন্ধ্যায় স্থানীয় মিলন খান তাকে ফোন করে জানায় একই এলাকার মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশের ডোবায় একটি লাশের অংশ ভাসছে। খবর পেয়ে তিনি (কবির) ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের অর্ধগলিত অংশ বিশেষ দেখতে পেয়ে কাজিরহাট থানা পুলিশকে অবহিত করেন।’কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের একটি পায়ের অংশসহ শরীরের বিভিন্ন অংশ বিশেষ পরিত্যক্ত ডোবার থেকে উদ্ধার করে। এসময় লাশের সাথে থাকা সবুজ স্কুল ড্রেস এবং কালো রঙের কোমর বন্ধনী এবং স্কুল ব্যাগ দেখে মরিয়মের বাবা লাশ সনাক্ত করেন।’ওসি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় নিহত মরিয়মের বাবা কবির হাওলাদার বাদী হয়ে কাজিরহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে Read more

এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প
এবার জেলেনস্কির সাথে বৈঠকে বসবেন ট্রাম্প

ইউক্রেন সংকট সমাধানে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে যেসব দেশ সমর্থন করবে, তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন