পুষ্টিহীনতায় ভুগে গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অন্তত ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। ডক্টর উইথআউট বর্ডার এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা এমএসএফ নামে পরিচিত দাতব্য সংস্থাটি শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো অর্থ সহায়তা কমিয়ে দেয়ার ফলে এই মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার উত্তরে অবস্থিত কাতসিনাতে সহিংসতা এবং নিরাপত্তাহীনতা বিদ্যমান রয়েছে।   এমএসএফ আরও জানিয়েছে, আমরা প্রত্যক্ষ করছি ব্যাপক হারে বাজেট কমিয়ে দেয়া হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন। যার ঘাটতি পড়েছে শিশুদের পুষ্টির ওপর। বেসরকারি সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত কাতসিনা রাজ্যে এমএসএফ দলের কাছ থেকে প্রায় ৭০ হাজার পুষ্টিহীন শিশু চিকিৎসা পেয়েছে, যার মধ্যে প্রায় ১০ হাজার শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।তবে এমএসএফ জোর দিয়ে বলেছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য জরুরিভাবে উদ্যোগ গ্রহণ অপরিহার্য।নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অপুষ্টি বৃদ্ধির পেছনে কারণগুলোর মধ্যে রয়েছে- রোগব্যাধির প্রাদুর্ভাব, কম টিকাদান অঞ্চল, মৌলিক স্বাস্থ্যসেবার সীমিত প্রাপ্যতা ও সহজলভ্যতা এবং নিরাপত্তাহীনতা ও সহিংসতার কারণে জটিল হয়ে ওঠা বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকের মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে।এমএসএফ জানিয়েছে, কাতসিনায় সবচেয়ে গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা গত বছরের তুলনায় এই সময়ে প্রায় ২০৮ শতাংশ বেড়েছে এবং ‘দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ সালের শুরু থেকে আমাদের চিকিৎসাকেন্দ্রে ইতোমধ্যেই ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে।’বুধবার জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা জানিয়েছে, ‘ব্যাপকভাবে তহবিল ঘাটতির’ কারণে মজুত খাদ্য শেষ হয়ে যাওয়ায় তারা জুলাই মাসের শেষ নাগাদ নাইজেরিয়ার সংঘাতকবলিত উত্তর-পূর্বাঞ্চলে ১৩ লাখ মানুষের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে বাধ্য হবে।বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আঞ্চলিক প্রধান মার্গট ভান ডার ভেলডেন বলেন, ‘আমরা হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি হচ্ছি, সংঘাতে বিপর্যস্ত অঞ্চলগুলার মানুষের জন্য মানবিক সহায়তা স্থগিত করতে হবে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী বৃহস্পতিবার (২ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী Read more

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা
দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মো. শফিউল্লাহ (৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় Read more

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত,  ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে Read more

সিলেটে রায়হান হত্যা: জামিনে মুক্ত এসআই আকবর
সিলেটে রায়হান হত্যা: জামিনে মুক্ত এসআই আকবর

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর জামিনে পেয়েছেন। রবিবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন