গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ জুলাই) সকালে ডুবুরিদল সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮) এর লাশ উদ্ধার করে।এর আগে শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় করে মকস বিলে যান। এ সময় হঠাৎ তীব্র বাতাসে নৌকাটি ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন কালিয়াকৈর উপজেলার কারুল সুরিচালা এলাকার শফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯)। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিখোঁজদের উদ্ধারে আমাদের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত
এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি Read more

পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।জানা Read more

বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে মামলার আবেদন

 পৌরসভার বৈধ মেয়র দাবি করে সোমবার (০২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ন জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন Read more

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন