আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। দীর্ঘদিনের অভিনয়জীবন থাকার পরও বর্তমানে কাজ না পেয়ে হতাশ এই শিল্পী। বোঝাতে চেয়েছেন, বেঁচে থেকে যেহেতু মূল্যায়ন করা হচ্ছে না, তাই মৃত্যুর পর কেউ যেন তার জন্য আফসোস না করে।মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করে টিভি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন মৌ শিখা। এক সময় প্রতি মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করলেও এখন মাসে গড়ে ৪-৫ দিনের বেশি কাজ মিলছে না তার। এই পরিস্থিতিতে তিনি লিখেছেন হতাশার কথা।শুক্রবার রাতে অভিনেত্রী তার রওশন আরা বেগম নামের ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ পোস্ট দেন। সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী?’‘অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি, বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে, হয়তো বলবে, “আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল, কারো সাতপাঁচে ছিল না, কারো সামনে পিছনে ছিল না, আহারে মহিলাটার আত্মার শান্তি পাক।”’‘কিন্তু তাতে কি লাভ হবে আমার? বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো আমি জানিনা। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না, আমাকে মনে করারও কোনো দরকার নেই।’‘হঠাৎ করে কেন কাজ কমে গেল? কেন আমাকে ডিরেক্টররা ডাকছেন না? কেন মনে করছেন না যে তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব? আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। ২৫ বছর যাবত মিডিয়ায় আছি, এখনো আমার রেমুনারেশন খুব একটা বেশী না, তাহলে?’‘যাইহোক, যে কত দিন বাঁচে… কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।’এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই মৌ শিখার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মানসিকভাবেও তাকে শক্ত থাকার পরামর্শ দেন অনেকে।উল্লেখ্য, মৌ শিখা অভিনীত ‘জমজ ভূতের গল্প’ নামের একটি চলচ্চিত্র এখনও মুক্তির অপেক্ষায়। বহু আগেই সিনেমাটির কাজ শেষ হলেও তা এখনও প্রেক্ষাগৃহে আসেনি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর Read more

রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন
রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির Read more

হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ
হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার Read more

ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন
ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা Read more

লেনদেন স্বাভাবিক, টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের আমানতকারীরা
লেনদেন স্বাভাবিক, টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের আমানতকারীরা

নতুন বছরের প্রথম দিন থেকে স্বাভাবিক লেনদেন করতে পারছেন একীভূত করে গঠন করা ৫ ব্যাংকের গ্রাহকরা। একইসঙ্গে জমানো টাকা তুলতে Read more

সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের
সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন