নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বনবিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার আত্রাই নদীর পাশ থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- উপজেলার চকহরিহরপুর এলাকার শ্রী দিরেন চন্দ্র বর্মন, শ্রী অমল চন্দ্র বর্মন (৩৫), একই এলাকার শ্রী রঘুনাথ বর্মনের ছেলে শ্রী লিটন বর্মন (২৮) ও শ্রী নৃপেন চন্দ্র বর্মনের ছেলে শ্রী নরেশ বর্মন (৩২), সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী এলাকার মো. রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)।এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।তিনি আরও জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৬০ হতে আনুমানিক ১.৫ কিমি বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পশ্চিম পাড় ফরেস্ট বাগান নামক স্থান হতে অবৈধভাবে ফরেস্ট বাগানের গাছ কাটার দায়ে ৫ জনকে আটক করেন।এ সময় আকাশমণি ৬২.৯৫ সেফটি গাছ, একটি ট্রাক্টর গাড়ি, একটি ডিসকাভার মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ২০,৫১,৪৭০ টাকার মালামাল জব্দ করা হয়। আটককৃত আসামি ও গাড়ি ধামইরহাট থানায় এবং গাছগুলো ধামইরহাট বনবিট অফিসে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, বিজিবির পক্ষে থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পেলে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!

পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কৃষকের বোরো ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার হুমকি প্রদান করায় বিপাকে পড়েছেন কৃষক সোরহাব Read more

পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু
পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। সোমবার (২৩ জুন) সকাল Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি নামক স্থানে Read more

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট Read more

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা মাসুদ রানা প্রধানকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৩০ মে) রাত ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন