রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক জারিফ ফারহানকে মৃত ঘোষণা করেন। জারিফ ফারহান (১৩) মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত। সে রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর রহমানের দুই ছেলে-মেয়ের মধ্যে জারিফ ছিল ছোট। পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর, ৫ নম্বর রোডে থাকেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছে।তিনি বলেন, ‘এ নিয়ে ঘটনাটিতে শুধু বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৯ জন। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মোট ৫০ জন আহত হয়েছেন এবং ৩৩ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ৮ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।এ ছাড়া শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন করে ভর্তি আছেন।গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমানবাহিনীর যুদ্ধবিমান। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকীর ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি, বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা স্কুল ভবনে বিধ্বস্ত হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর
স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর

বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে এসে পাবনা-৩ Read more

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আমেরিকাকে অবিলম্বে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন।  সেইসঙ্গে তাদেরকে আটকের Read more

বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন
বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন

চট্টগ্রাম নগরীর বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়ে রোববার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ Read more

পঞ্চগড়ে এক বস্তা জাল নোটসহ আটক ৩
পঞ্চগড়ে এক বস্তা জাল নোটসহ আটক ৩

পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকা থেকে জালনোট তৈরির সরঞ্জাম, বিশেষ ধরনের কাগজ ও এক বস্তা জাল টাকাসহ তিনজনকে আটক Read more

টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন