চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র মামুন (৩১), একই এলাকার শাহ আকাম উদ্দীন পাড়ার ছিদ্দিক আহামদের পুত্র হুমায়ুন (৩৮) ও আব্দুর রশিদের পুত্র আব্দুস সাত্তার (৩৪)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা একটি সিএনজির সাথে ধাক্কা লেগে কক্সবাজার মুখী ট্রাকের নিচে ঢুকে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও ২ জন আরোহী ঘটনাস্থলেই মারা যায়।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুলাই) দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের Read more

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’
‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’

এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন (ইসি) বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির Read more

কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর Read more

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন