উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলজুড়ে উত্তাল সাগর আর অস্বাভাবিক জোয়ারে তীব্র ভাঙনের মুখে পড়েছে দেশের অন্যতম পর্যটন রুট- টেকনাফ মেরিন ড্রাইভ। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকেই টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত আড়াই কিলোমিটার সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছেন, অন্তত ১০টি পয়েন্টে সড়কের অংশবিশেষ ভেঙে গেছে। এর আগেও ২০২৩ ও ২০২৫ সালের মে মাসে একই এলাকায় বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটে। ভাঙন ঠেকাতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের পক্ষ থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন সময় জিও ব্যাগ ও বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করা হলেও, তা সাগরের জলোচ্ছ্বাসের কাছে টিকছে না। শুক্রবার সকালের জোয়ারের সময় শক্তিশালী ঢেউ সেই জিও ব্যাগ ডিঙিয়ে ফসলি জমি পর্যন্ত লবণাক্ত পানি পৌঁছে দেয়। আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিয়েছে। তিনি বলেন, নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় ২৬৫ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। তিনি আরও জানান, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ১-৩ ফুট উচ্চতার অতিরিক্ত জলোচ্ছ্বাস হতে পারে। এতে সাগর উত্তাল ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাবরাং এলাকার স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের একাধিক জায়গায় ভাঙনের কারণে আমরা আতঙ্কে আছি। চাষযোগ্য এক-দেড় হাজার একরের বেশি জমিতে চাষাবাদ হচ্ছে, যেগুলো প্লাবনের আশঙ্কায় রয়েছে। একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজিবি ক্যাম্প এলাকা থেকে ফতেয়াআলী পাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আগের ভাঙনের সময় সেনাবাহিনী ইট-বালির বস্তা ফেলে মেরামতের চেষ্টা করেছিল, তবে এবার ঢেউ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ছিদ্দিক জানান, এলাকাবাসীর কাছ থেকে ফোন পেয়ে বিষয়টি চেয়ারম্যান ও ইউএনওকে অবহিত করেছেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি জানার পর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত দুই বছরের ব্যবধানে টানা তিন দফায় ভাঙনের কবলে পড়েছে মেরিন ড্রাইভের এই অংশ। প্রতিবারই স্থানীয়রা দাবি করেছেন, সাময়িক জিও ব্যাগ বা বালির বস্তা দিয়ে নয়, দীর্ঘমেয়াদি টেকসই বাঁধই একমাত্র সমাধান হতে পারে। এদিকে, সতর্ক সংকেতের পাশাপাশি পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন। কক্সবাজার সৈকত এলাকায় টহল জোরদার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে Read more

সৌদিতে প্রবাসীকে নির্যাতন, প্রতারক আদমের ২০ লাখ টাকা মুক্তিপন দাবি
সৌদিতে প্রবাসীকে নির্যাতন, প্রতারক আদমের ২০ লাখ টাকা মুক্তিপন দাবি

২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে সৌদি আরবে  বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রিদওয়ান আহাম্মেদ হৃদয় (২৮) কে মানসিক ও Read more

চট্টগ্রামের খাল খনন প্রকল্পে খরচ কমল ১৯ কোটি ৪০ লাখ টাকা
চট্টগ্রামের খাল খনন প্রকল্পে খরচ কমল ১৯ কোটি ৪০ লাখ টাকা

বছরের পর বছর দেরি আর একের পর এক সংশোধনের পরও এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে প্রত্যাশিত বহদ্দারহাট-বারইপাড়া Read more

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে Read more

সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ
সরকার ৫ দেশে নতুন মিশন খুলছে: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খুলছে।সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন