নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের কন্যা।প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার পিতার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া। মেয়েটির মৃত্যুতে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, খেজুরতলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই যানবাহন চলাচলে অব্যবস্থাপনা এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত গতির নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।রাবেয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে নির্মাণের বছর না যেতেই ভবনে ফাটল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি
লক্ষ্মীপুরে নির্মাণের বছর না যেতেই ভবনে ফাটল, ছাদ ছুঁয়ে পড়ছে পানি

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণের বছর না যেতেই ফাটল দেখা দিয়েছে। ছাদ দিয়ে পড়ছে পানি। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে চতুর্থ তলার Read more

চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের Read more

ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ
শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাহিবজাদা Read more

গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প
গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ও দ্বীপটি আমাদের থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে Read more

বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও
বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন