রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকাল-বিকেল দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সরকারি সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ‘মিটিংয়ে সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২২ আগস্ট বিকালে ও ২৩ আগস্ট দুইটি শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে। মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের সপ্তাহের শনিবারে আরেকটি মিটিংয়ে বসবে। আশা করছি এর পরপরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।’জানা যায়, ২২ আগস্ট (শুক্রবার) বিকেল শিফটে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ২৩ আগস্ট (শনিবার) সকাল শিফটে বিজ্ঞান অনুষদ এবং একইদিন বিকেল শিফটে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার আয়োজনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের সই করা স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের একটি স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।উল্লেখ্য, সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি
বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে এবার তাকে দেখা গেল বড় পর্দায়। আর পুত্রবধূর সেই কাজ দেখতে সিনেমা হলে Read more

মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা
মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি Read more

পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি

রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন